|

Advertisement
×

জীবন বীমার চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সঙ্গে আইডিআরএ’র মতবিনিময় সভা আগামীকাল

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩০৬ বার পঠিত

জীবন বীমার চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সঙ্গে আইডিআরএ’র মতবিনিময় সভা আগামীকাল

দেশের সকল জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উক্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নোটিশ জীবন বীমা করপোরেশনসহ সকল লাইফ বীমা কোম্পানির কাছে পাঠানো হয়েছে। আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে সরকারি বেসরকারি সকল জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com