রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাতিল হলো হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৮৭ বার পঠিত

বাতিল হলো হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজন

করোনার প্রাদুর্ভাব কমে আসায় এবং বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি উন্নতি হওয়ায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের সভার আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে কমে আসায় এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যাংকের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে চলমান রাখার লক্ষ্যে ২০২০ সালের জারি করা সার্কুলারের লেটারগুলো বাতিল করা হলো।

তবে, শতভাগ দেশীয় মালিকানাধীন নয় এমন ব্যাংক-কোম্পানির বিদেশি পরিচালকগণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটিগুলোর সভায় অন-লাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে ২০২০ সালে হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের সভার আয়েজন করার নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।

তখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিলো, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায় এমন সভাসমূহ অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার জন্য পরামর্শ দেওয়া হলো।

Facebook Comments Box
×

Posted ০৭:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com