শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানোর ঘোষণা ডিএইচএলের

অনলাইন ডেস্ক

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৫৬৩ বার পঠিত

বাংলাদেশে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানোর ঘোষণা ডিএইচএলের

বাংলাদেশে পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া সমন্বয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস। এবার প্রতিষ্ঠানটি ভাড়া বাড়িয়েছে ৪.৯ শতাংশ। ক্রমবর্ধমান পরিচালন খরচ সমন্বয়ের জন্য ডিএইচএল এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জার্মান প্রতিষ্ঠানটি।

এতে তারা জানায়, মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়া ও মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে তারা।

বিশ্বব্যাপী ২২০টি দেশ ও অঞ্চলের বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ডিএইচএল বার্ষিক খরচ সামঞ্জস্য করে থাকে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হক এ নিয়ে বলেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া সত্ত্বেও ডিএইচএল বিশ্বব্যাপী স্থিতিশীল সেবা প্রদান ও নির্ভরযোগ্য লজিস্টিক সেবায় বিনিয়োগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমরা বার্ষিক ভাড়া যেমন সমন্বয় করছি, তেমনি বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রাহকদের জন্য নেটওয়ার্ক জোরদারকরণে গুরুত্ব দিচ্ছি।

 

Facebook Comments Box
×

Posted ০২:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com