শনিবার ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইন্টারন্যাশনাল লিজিং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৫১৯ বার পঠিত

ইন্টারন্যাশনাল লিজিং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (৩০ সেপ্টেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরের জন্য পরিচালনা পর্ষদ শূন্য শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। সভায় ২০২৩ সালের নিরীক্ষক ও পরিচালকদের প্রতিবেদনসহ নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অনুমোদন করা হয়।

মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োগকৃত কোম্পানির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম অনলাইনে উপস্থিত ছিলেন। কোম্পানির স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ সভায় সভাপতিত্ব করছন। পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. শফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং মো. এনামুল হাসান, এফসিএ। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান, প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবু বকর সিদ্দিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) আসাদুজ্জামান এবং সকল নির্বাহী উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর বলেন, “আমাদের কোম্পানির ঋণ ও দায়কে মূলধনে রূপান্তরের অর্থাৎ পুনর্গঠনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে নেট পরিচালন তারল্য প্রবাহ বৃদ্ধি পেয়েছে।“

“২০২১ সালের তুলনায় ২০২২ সালে শেয়ারপ্রতি ২১.০২ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সেকেন্ডারি মার্কেটে ৮.১৭ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে,“ তিনি উল্লেখ্য করেন। নতুন নিরপেক্ষ সরকারের অধীনে পিকে হালদার এবং তার সহযোগীদের দ্বারা পাচারকৃত অর্থ পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠানের সম্মানিত আমানতকারীদের কাছে সেই অর্থ ফেরত দিতে পরিচালনা পর্ষদ বদ্ধপরিকর।

 

Facebook Comments Box

Posted ০৭:১২ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com