সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সানলাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৪৬০ বার পঠিত

সানলাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ০.৫% নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে শেয়ারহোল্ডারদের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোম্পানির চ্যালেঞ্জিং সময়েও গ্রাহক সেবা নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখার জন তিনি সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও নতুন পরিচালনা পরিষদের দূরদর্শিতার প্রতি তার দৃঢ় আস্থা জ্ঞাপন করে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন, যারা কোম্পানিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন বোর্ডের দৃষ্টিভঙ্গি এবং কৌশলের প্রশংসা করেন। এছাড়াও শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, লভ্যাংশ ঘোষণা এবং ২০২৩ সালের বিস্তারিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য নতুন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ০২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com