পুঁজিবাজার ডেস্ক
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯ প্রিন্ট ১১২০ বার পঠিত
আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শেয়াবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা পেট্রোলিয়াম: বিদ্যুৎ ও জ্বালানী খাতের এ কোম্পানির এজিএম আগামী ১২ জানুয়ারী, সকাল সাড়ে ১১টায় সিটি হল কনভেনশন সেন্টার, আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
ডেসকো: বিদ্যুৎ ও জ্বালানী খাতের এ কোম্পানির এজিএম আগামী ১২ জানুয়ারী, সকাল ১০টায় পিএসই কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
Posted ০২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com