Ad
x

আস্থা লাইফ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৩২৭ বার পঠিত

আস্থা লাইফ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর)  ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই চুক্তির ফলে এখন থেকে ট্রাস্ট ব্যাংক তাদের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যাংকাসুরেন্স গাইডলাইনের অধীনে আস্থা লাইফের জীবন বীমা পলিসিসমূহ অফার ও সেল করতে পারবে।

Facebook Comments Box

Posted ০৬:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com