|

Advertisement
×

নন-লাইফ বীমা খাত নিয়ে বিআইএফ’র বৈঠক বুধবার

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৯৮ বার পঠিত

নন-লাইফ বীমা খাত নিয়ে বিআইএফ’র বৈঠক বুধবার

নন-লাইফ বীমা খাত নিয়ে বৈঠক ডেকেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।  বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর ৩৬ দিলকুশাস্থ পিপলস ইন্স্যুরেন্স ভবনে (লেভেল-৩) এই বৈঠক আয়োজন করা হয়েছে।

ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে দেশের সকল নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশ নিবেন।

বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ফোরামের বিগত বৈঠকের সিদ্ধান্তের আলোকে নন-লাইফ বীমার একটি উপ-কমিটি গঠন করা; নন-লাইফ বীমার এজেন্ট কমিশনের উপর আলোচনা এবং বিবিধ। সোমবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com