|

Advertisement
×

বিআইএ’র নির্বাহী কমিটির নির্বাচন ২২ ফেব্রুয়ারি

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

বিআইএ’র নির্বাহী কমিটির নির্বাচন ২২ ফেব্রুয়ারি

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেন, পরিচালক, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ ও সাবেক সভাপতি, এফবিসিসিআই।

সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারী, ২০২৫ নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহনের জন্য নমিনেশন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখ ১৪ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী ২০২৫ ধার্য করা হয়েছে। মো. ওমর ফারুক, এনডিসি, সেক্রেটারি, বিআইএ-কে নির্বাচনী কমিটির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com