রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

যমুনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত মন্ডলের বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ৬৯১ বার পঠিত

যমুনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত মন্ডলের বিচার দাবিতে মানববন্ধন

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার মন্ডলের বিচারের দাবিতে কোম্পানির ক্ষতিগ্রস্ত ও বৈষম্যের শিকার কর্মী-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত কর্মী কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকরাও যোগ দিয়েছেন মানববন্ধনে। তাদের দাবি দুর্নীতিবাজ ইসলাম বিদ্বেষী বিশ্বজিত কুমার মন্ডলের অপসারণ ও বিচার।

মানববন্ধনে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বৈষম্যের শিকার কর্মী কর্মকর্তারা অভিযোগ করেন, বিশ্বজিত কুমার মন্ডল গত বছর ২৮ আগস্ট যমুনা লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান। এরপর থেকেই তিনি কোম্পানিতে বিভিন্ন আর্থিক ও অনৈতিক কর্মকান্ড করতে থাকেন।

অনেক যোগ্য কর্মকর্তাকে জোর করে পদত্যাগ করিয়ে নিজস্ব লোকবল নিয়োগ দেয়। ছাটাই করেন অনেক কর্মী কর্মকর্তাকে পথে বসিয়ে দেয়। এমনকি তিনি প্রায় ৯৮% মুসলমানের দেশে ইসলাম ধর্মীয় রীতিনীতি কোম্পানির বিভিন্ন চিঠিপত্র ও ডকুমেন্টসে পুর্ব থেকে চলমান থাকা প্রেকটিস প্রয়োগে বাঁধা দেয়। এতে কোম্পানিতে কর্মরত হাজার হাজার কর্মী কর্মকর্তা ও বীমা গ্রাহকদের মনে ইসলামি অনুভুতিতে আঘাত দেয় ও ইসলামকে চরমভাবে অবমাননা করে। মানব বন্ধনের নেতৃত্বে থাকা যমুনা লাইফের এএমডি ইস্রাফিল হোসেন বলেন, বিশ্বজিত কুমার মন্ডল হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কোটি টাকা দুর্নীতির দায়ে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কর্তৃক ২০২৩ সালে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ হতে চিরতরে অপসারিত হয়।

অথচ একজন দুর্নীতিগ্রস্থ ও অপসারিত ব্যক্তিকে কেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে এটা সকলের নিকট একটা বিস্ময়কর প্রশ্ন।

তিনি বলেন, বিশ্বজিত কুমার মন্ডলকে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ হতে বরখাস্ত করা হলেও বর্তমানে বৈধতা ছাড়াই মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করছে।

মানববন্ধনে দাবি করা হয় ইসলাম বিদ্বেষী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কায়দায় অফিস দখল করে কার্যকলাপ শুরু করায় কর্মী কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

বরখাস্ত হওয়ার পরেও অবৈধভাবে দখল করে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করছে বিশ্বজিত কুমার। অবৈধ দখলদার দুর্নীতিবাজের বিচার দাবি করা হয় মানববন্ধনে।

এদিকে এ রিপোর্ট লেখার সময় সংবাদ পাওয়া গেছে ৩২ কোটি টাকা আত্মসাৎ করার কারণে এএমডি ইস্রাফিলকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু ইস্রাফিল জানায় মানববন্ধনে নেতৃত্ব দেওয়ার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ১০:২৬ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com