|

Advertisement
×

ব্যবস্থাপনা ব্যয়ে আইন লঙ্ঘন: ১৩ নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে জরিমানা

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৫৭৫ বার পঠিত

ব্যবস্থাপনা ব্যয়ে আইন লঙ্ঘন: ১৩ নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে জরিমানা

বিধিমালা লঙ্ঘন করে ব্যবস্থাপনা ব্যয় বাবদ অতিরিক্ত অর্থ খরচ করায় ১৩ টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ২০২৩ সালের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের দায়ে চলতি বছরের ২৭ জানুয়ারি জরিমানা আরোপের এই সিদ্ধান্ত নেয় আইডিআরএ।

জরিমানার আরোপের এই তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয় পরিবীক্ষণ শাখা। এতে স্বাক্ষর করেছেন সংস্থাটির কর্মকর্তা কাজী সাদিয়া আরবী। সম্প্রতি আইডিআরএ’ এ তথ্য প্রকাশ করেছে। কর্তৃপক্ষ বলছে, ২০২৩ সালে ‘নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০১৮’ এর বিধান লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করেছে এসব কোম্পানি।

যার মধ্যে ৮টি কোম্পানির অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের বেশি, যাদেরকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর ৪টি কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের কম, তবে ৫ শতাংশের বেশি; এগুলোকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

জরিমানা আরোপিত কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা; পিপলস ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশকে ৫ লাখ টাকা এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com