|

Advertisement
×

বীমা দাবি নিষ্পত্তিতে জোর দিতে বিআইএফ’র প্রতি আহ্বান আইডিআরএ’র

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   প্রিন্ট   ৫৩৩ বার পঠিত

বীমা দাবি নিষ্পত্তিতে জোর দিতে বিআইএফ’র প্রতি আহ্বান আইডিআরএ’র

গ্রাহকের বীমা দাবি নিষ্পত্তিকে অগ্রাধিকারের শীর্ষে রাখতে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রতি আহ্বান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

বৃহস্পতিবার বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। কর্তৃপক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময়কালে দেশের বীমা খাতের উন্নয়ন এবং এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে মুখ্য নির্বাহীদের চাকরির নিশ্চয়তার বিষয়টি উঠে আসে আলোচনায়। এ সময় মুখ্য নির্বাহীদের পক্ষ থেকে আইডিআরএ’র কয়েকটি সার্কুলারের স্পষ্টীকরণ নিয়ে আলোচনা করেন মুখ্য নির্বাহীরা।
সভা শেষে সংগঠনের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী ব্যাংক বীমা অর্থনীতিকে জানান, বীমা খাতের উন্নয়নের লক্ষ্য নিয়ে বেশ কিছু বিষয়ে আইডিআরএ’র সঙ্গে আলোচনা করেছেন তারা। এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।

সভায় আইডিআরএ’র চার সদস্য মো. আপেল মাহমুদ (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), মো. ফজলুল হক (প্রশাসন) এবং তানজিনা ইসমাইল (আইন) উপস্থিত ছিলেন।

এছাড়া বিআইএফ’র ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নুরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী মুন্সী মো. মনিরুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী গিয়াস উদ্দিন এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক সভায় অংশ নেন।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com