সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কৃষি ও পল্লি ঋণ মঞ্জুর-নবায়নে সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক

রবিবার, ২৩ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৪১ বার পঠিত

কৃষি ও পল্লি ঋণ মঞ্জুর-নবায়নে সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক

কৃষি ও পল্লি ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে নতুন ঋণ মঞ্জুর বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট যাচাই ব্যতীত ঋণ প্রদান করা হলে একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ (২.৫০ লাখ) টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও তা ঋণ প্রদানকারী ব্যাংকের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এ প্রক্রিয়ায় খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা পূর্বের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংক সমূহ বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে কৃষি ও পল্লি ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে যেকোনো পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচির আলোচ্য অনুচ্ছেদের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় নির্দেশনায়।

Facebook Comments Box

Posted ০২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com