Ad
x

স্বদেশ লাইফকে জরিমানার টাকা পরিশোধে ফের তাগিদ আইডিআরএ’র

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৪১১ বার পঠিত

স্বদেশ লাইফকে জরিমানার টাকা পরিশোধে ফের তাগিদ আইডিআরএ’র

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বীমা আইন, ২০১০-এর ১৩০ ধারায় আরোপ করা ৫ লাখ টাকা জরিমানা পরিশোধে ফের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (৭ এপ্রিল) আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি চিঠিতে জরিমানা পরিশোধের তাগিদ এ তাগিদ দেয়া হয়। এর আগে গত ১১ ফেব্রুয়ারিও স্বদেশ লাইফকে জরিমানার ৫ লাখ টাকা পরিশোধের তাগিদ দিয়ে চিঠি দেয় আইডিআরএ।

সোমবার জারি করা স্মারকে বলা হয়, বীমা আইন ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা লঙ্ঘনের দায়ে গত ১১ ফেব্রুয়ারি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ১৩০ ধারায় আরোপিত জরিমানা পরিশোধের জন্য তাগিদপত্র দেওয়া হলেও এখনো তা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় জরিমানার ৫ লাখ টাকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে- অর্ডার/ ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় বীমা আইন ২০১০ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ০৮:০১ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com