|

Advertisement
×

সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৩৫৩ বার পঠিত

সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে পণ্য রপ্তানির জন্য আগামী ২৭ এপ্রিল থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মাল্টাভিত্তিক গ্যালিস্ট্যার ইনফিনিট এভিয়েশনের মাধ্যমে সিলেট থেকে স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে এই কার্গো ফ্লাইট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া শুক্রবার এই কার্যক্রম পরিদর্শন করেছেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট মেশিনারিজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাউছার মাহমুদ বলেছেন, এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য প্রেরণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষিজ পণ্য, হিমায়িত খাদ্যপণ্য, ফুল, চামড়াজাত সামগ্রী এবং হস্তশিল্প ইত্যাদি পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে রপ্তানিকারকদের সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং পণ্যের গুণগতমান বজায় রাখা সম্ভব হবে।

সিলেট থেকে সফলভাবে কার্গো রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পর এই সেবার আওতায় আনা হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও।

এর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের রপ্তানিকারকগণও সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার লাভ করবেন বল আশাবাদ বেবিচকের।

কাউছার মাহমুদ বলেন, “ওসমানী বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্সে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে যেখানে দক্ষ জনবল ও অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে। যা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য কর্তৃক সনদপ্রাপ্ত হয়েছে।

“এরপর পরীক্ষামূলকভাবে বিভিন্ন সময়ে কার্গো পাঠানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল থেকে পূর্ণাঙ্গ কার্গো ফ্লাইট শুরু হচ্ছে।”

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১১ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com