|

Advertisement
×

প্রগতি ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শনিবার, ২১ জুন ২০২৫   প্রিন্ট   ৩৩২ বার পঠিত

প্রগতি ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ১৯ জুন ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, তাজওয়ার এম আউয়াল।
উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামাল উদ্দিন, হাসিনাতুন নাহার, মাহাবুব আনাম এবং কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল-মনজুর (এসিআইআই), এডমিন এন্ড এইচ আর মেজর সাদাত মো. মুসা পিএসসি (অবসরপ্রাপ্ত), চীফ ফাইনানসিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল এফসিএস সহ অন্যান্যরা।

এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে তাদের মতামত ও ই-ভোট প্রদান করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানির কার্যক্রমে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এসময় কোম্পানি সচিব এবং চীফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় শেয়ারহোল্ডারদের ২০২৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদিত হয়।
কোম্পানিটি ২০২৪ সালে গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৫০ কোটি টাকা। উক্ত বছরে কোম্পানির কর পূর্ব মুনাফা আয় হয় ৫৫ কোটি টাকা। মোট দাবি পরিশোধের পরিমান ৫২ কোটি টাকা। মোট সম্পদের পরিমান ৫৯৯.৫১ কোটি টাকা।

কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। এটা প্রগতির সাফল্য। এই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানির পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা, কোম্পানির সকল স্তরের কর্মকর্তা কর্মচারিদের অক্লান্ত পরিশ্রম।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com