সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগ

এনআরবি লাইফের চেয়ারম্যান, সিইওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ অর্থমন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   প্রিন্ট   ১৭৭০ বার পঠিত

এনআরবি লাইফের চেয়ারম্যান, সিইওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ অর্থমন্ত্রণালয়ের

অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জামাল হাওলাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

২৩ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে বলা হয়েছে।

মজিবুর রহমান নামে কোম্পানিটির একজন পলিসি হোল্ডারের অভিযোগ ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নির্দেশনা দেয়। গত ১৯ জুন এনআরবি ইসলামিক লাইফের ওই পলিসি হোল্ডার কোম্পানিটির চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে নানা দুর্নীতি , অনিয়ম, অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগ করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর। তার অভিযোগের প্রেক্ষিতে আইডিআরএ চেয়ারমানকে এই চিঠি দেয়া হয়। অভিযোগে বলা হয়, ‘ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইতালী আওয়ামীলীগের সভাপতি জি এম কিবরিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আওয়ামী লীগ নেতা শাহ জামাল হাওলাদার এবং জিএম কিবরিয়ার স্ত্রী হোসনে আরা ইউরোপীয় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা গনের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, অত্র কোম্পানীটি একটি পাবলিক লিমিটেড কোম্পানী হওয়ায় সরকার, শেয়ার হোল্ডার ও পলিসি হোল্ডারদের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে। বিষয়ে বর্ণিত ব্যক্তিবর্গ কোম্পানীর বীমা গ্রাহকদের প্রিমিয়ামের টাকা বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে আত্মসাৎ করতঃ সুকৌশলে শত কোটি টাকা বিদেশে পাচার করিতেছে মর্মে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ পত্রিকায় বহু সংবাদ প্রচার হইয়াছে। উল্লেখিত ব্যক্তিবর্গেরসাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক ও ঘনিষ্টতা রয়েছে যাহা বিভিন্ন পত্রিকার নিউজ ও প্রিন্ট ছবিতে প্রমাণিত। উল্লেখিত ব্যক্তিবর্গ বিগত ফ্যাসিষ্ট সরকারের পেছনে অনিয়মের আশ্রয় নিয়ে বহু টাকা ব্যয় করিয়াছে। প্রকৃত পক্ষে অত্র কোম্পানীটি ফ্যাসিষ্ট আওয়ামী বক্সে বন্দী। অত্র আত্মসাৎকারী ব্যক্তিরা কোম্পানীর পরিচালনা পর্ষদে বহাল থাকলে কোম্পানী বিলুপ্ত হবে তথা আত্মসাৎকারীরা অবৈধভাবে লাভবান হইতে থাকবে এবং বীমা গ্রাহকগণ তাদের প্রাপ্য অর্থ হইতে বঞ্চিত হইবেন। বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করিয়া উল্লেখিত ব্যক্তিদের অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারেরবিষয়াদি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক আমলে নিয়ে পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে উল্লেখিত আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে জরুরী। জুলাই-আগষ্ট/২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে আর্থিক খাত থেকে একে একে স্বৈরাচারের দোসররা বিতাড়িত হলেও রাহুমুক্ত হয়নি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কোম্পানির তহবিল উজাড় করে এখনো চেয়ারম্যান পদে বহাল আছে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইতালী আওয়ামীগের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া। তার বিরুদ্ধে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্র হত্যা চেষ্টার মামলাসহ একাধিক মামলা হয়েছে। যাহার পলাতক আসামী উক্ত জিএম কিবরিয়া ও শাহজামাল দ্বয়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞার অনুরোধ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পত্র প্রেরন করেছে পুলিশ কর্তৃপক্ষ।ফ্যাসিস্টের আরেক দোসর কিবরিয়ার স্ত্রী সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম কাগজে কলমে কোম্পানির ওভারসিজ এজেন্সি ডিরেক্টর। তার মাধ্যমে কমিশনের নামে লুটে নেয়া হয়েছে কোম্পানীর বিপুল অঙ্কের অর্থ। যার প্রধান সহযোগী কোম্পানির বিতর্কিত সিইও ও আওয়ামী লীগের আরেক অর্থদাতা শাহ্ জামাল হাওলাদার। এই শাহ জামালও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্র হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি। এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ফ্যাসিবাদের এই দোসররা গ্রেফতার না হয়ে এখনো কীভাবে এনআরবি লাইফে বহাল রয়েছে তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। ফলে বীমা কোম্পানীর নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে সরকারের পক্ষে অবশ্যই করনীয় দায়িত্বের অংশ হিসেবে বিষয়ে উল্লেখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

ফ্যাসিস্টের অর্থায়নকারী জিএম কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরাকে ২০২১ সালেউপঢৌকন হিসেবে এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির লাইসেন্স দেয় পতিত স্বৈরাচার শেখ হাসিনা। লাইসেন্স পেয়েই এনআরবি ইসলামিক লাইফ থেকে নানা উপায়ে অর্থ বের করিয়া আওয়ামীলীগের ফান্ডে ডোনেশন প্রদান, আত্মসাৎ ও পাচার করিতে থাকে ফ্যাসিস্টের অর্থায়নকারী ও দোসর গোলাম কিবরিয়া। যে কারণে প্রতিষ্ঠার তিন বছরের মাথায় নানা অনিয়মে খাদের কিনারে এসে পড়েছে কোম্পানিটি। ঝুঁকির মুখে পড়েছে বীমা গ্রাহকদের আমানত। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্তেও উঠে এসেছে কোম্পানিটির নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের চিত্র। তবে অনুমোদনহীন বীমা পরিকল্প বিক্রি, আইনের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, পলিসি তামাদির উচ্চহার, ক্যাশ ইন হ্যান্ডের নামে অর্থ আত্মসাত, একক প্রিমিয়ামকে মেয়াদি বীমা দেখিয়ে ব্যাপক তহবিল লোপাট, সম্পদ বিনিয়োগে অনিয়মসহ নানা দুর্নীতি আর কেলেঙ্কারির বোঝা নিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সিইও পদে বহাল তবিয়তেই আছেন শাহ্ জামাল হাওলাদার। অথচ তার বিরুদ্ধে সবগুলো অভিযোগের সত্যতা উঠে এসেছে খোদ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্ত প্রতিবেদনে। এসব অভিযোগে কোম্পানিটির মুখ্য নির্বাহী পদে শাহ্ জামাল হাওলাদারের পুনঃনিয়োগের প্রস্তাবে অনুমোদন না দিয়ে নাকচ করেছে আইডিআরএ। পুনঃনিয়োগের প্রস্তাব নামঞ্জুরের সিদ্ধান্তের কথা জানিয়ে ২০২৪ সালের ১০ জুন কোম্পানিটির চেয়ারম্যানকে চিঠি পাঠান আইডিআরএ ।

আইডিআরএ’র ওই চিঠিতে শাহ জামাল হাওলাদার কোম্পানির আর্থিক অবস্থা ‘চরম ঝুঁকিপূর্ণ এবং দেউলিয়া পর্যায়ে নিয়ে গেছেন’ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনি আর্থিক অনিয়ম ও অপচয়ের মাধ্যমে কোম্পানি ও গ্রাহক স্বার্থের পরিপন্থী কাজ করেছেন, একইসঙ্গে কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদনে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন বলে আইডিআরএ উল্লেখ করেছে। আইডিআরএ’র ওই চিঠিতে বলা হয়েছে, মো. শাহ জামাল হাওলাদারের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় বীমা আইনের ব্যত্যয় ঘটিয়ে কর্মকান্ড পরিচালিত হয়েছে। যা কোম্পানি এবং বীমা গ্রাহকদের স্বার্থকে হুমকির মুখে ফেলেছে। উক্তরূপ পর্যবেক্ষনের আলোকে এই মুহুর্তে উল্লেখিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া একান্ত আবশ্যক। অতএব, জুলাই আগষ্ট আন্দোলন পরবর্তী ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে যেখানে নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বর্তমান সরকার ও ছাত্র জনতা। সেখানে আওয়ামী বাক্সে এনআরবি ইসলামীক লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বন্দী হওয়ায় উক্ত কোম্পানীর পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে প্রশাসক নিয়োগ করতঃ কোম্পানীর চেয়ারম্যান জিএম কিবরিয়া, ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল হাওলাদার এবং চেয়ারম্যানের স্ত্রী হোসনে আরার নিকট হইতে আত্মসাৎকৃত ও পাচার হওয়া অর্থ ফেরৎ আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনে সদয় মর্জি হয় ।”

Facebook Comments Box
×

Posted ০২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com