বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত রোমো রউফ চৌধুরী

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   প্রিন্ট   ২৮০ বার পঠিত

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত রোমো রউফ চৌধুরী

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন রোমো রউফ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়।

তিনি ব্যাংক এশিয়ার একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক।

তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

একজন শিল্পপতি হিসেবে ৩১ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন রোমো রউফ চৌধুরী দেশের সফল তরুণ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম।

তিনি বর্তমানে র‌্যানকন গ্রুপের চেয়ারম্যান। র‌্যানকন গ্রুপের ৩০ টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে কয়েকটি হলো র‌্যানকন মোটরবাইকস্ লিমিটেড, র‌্যানকন মোটরস্ লিমিটেড, র‌্যাংগস্ লিমিটেড, র‌্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র‌্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‌্যানকন ওশেনা লিমিটেড, র‌্যানকন সী ফিশিং লিমিটেড ও র‌্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com