সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   প্রিন্ট   ৩৫২ বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ

বেসরকারি খাতের অন্যতম ব্যাংক সাউথইস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে গত ৪ মে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যা আগামী ৩ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন।

ছুটিতে পাঠানোর পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।

নুরুদ্দিন মো. ছাদেক হোসেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০২৩ সালের ৫ এপ্রিল তার আগে এই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বিষয় : ব্যাংক পদত্যাগ সাউথইস্ট ব্যাংক

Facebook Comments Box

Posted ০৩:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com