|

Advertisement
×
আইডিআরএকে অর্থমন্ত্রণালয়ের চিঠি

রূপালী লাইফের সিইও’র বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার নির্দেশ

রবিবার, ১০ আগস্ট ২০২৫   প্রিন্ট   ৫০৫ বার পঠিত

রূপালী লাইফের সিইও’র বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার নির্দেশ

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, আর্থিক জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গত ২২ জুলাই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে এ নির্দেশনা দেয়া হয়।

মোঃ জয়নাল আবেদীন নামে একজন ব্যক্তির অভিযোগ আমলে নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নির্দেশনা দেয়।

চিঠিতে বলা হয়, ‘বিভিন্ন অংশীজনের নিকট হতে এ বিভাগে তার প্রতিষ্ঠান সম্পর্কিত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ পাওয়া গেছে। এমতাবস্থায় দাখিলকৃত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ ও প্রাপ্ত দলিলাদি এ সাথে প্রেরণপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com