নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ প্রিন্ট ২২৪ বার পঠিত
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৭ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আনোয়ার হোসেনের জন্ম ১৯৩৮ সালে। তার পারিবারিক ব্যবসা অনেক পুরোনো। তিনি নিজে ব্যবসা শুরু করেন ১৯৫৩ সালে। ওই বছর চকবাজারে ২২০ নম্বর দোকানে নিজের ব্যবসার যাত্রা শুরু হয় আনোয়ার ক্লথ স্টোর নামে।
১৯৬৮ সালে আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করেন আনোয়ার হোসেন। তার গড়ে তোলা আনোয়ার গ্রুপ ৩৬টি পণ্য ও সেবা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত। গ্রুপটির অধীনে কম্পানি রয়েছে ২০টি। শিল্পোদ্যক্তা আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান।
ঢাকা ৮ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
দেশজুড়ে আনোয়ার হোসেন প্রথমে পরিচিতি পেয়েছিলেন মালা শাড়ি দিয়ে। সবাই তাঁকে বলতেন, মালা শাড়ির আনোয়ার। ১৯৬৮ সালে তিনি আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করে মালা শাড়ি বাজারে আনেন। আনোয়ার গ্রুপ এখন বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বীমা, গাড়ি, আবাসন, অবকাঠামো, আসবাবসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত।
রাজধানীর পুরান ঢাকা লালবাগ এলাকার সাবেক সংসদ সদস্য ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন ২০১২ সাল থেকে ডিমেনশিয়া (স্মৃতিশক্তি হারানোর রোগ) ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
চতুর্থ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিটি ব্যাংক পরিবার তাঁকে স্মরণ করছে।
Posted ০২:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন