নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩১ আগস্ট ২০২৫ প্রিন্ট ১৭৮ বার পঠিত
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা রোববার মালিবাগে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলাম। ১১তম বার্ষিক সাধারণ সভায় সোনালী লাইফের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রূপালী ইন্স্যুরেন্সের প্রতিনিধি পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া এবং স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল উপস্থিত ছিলেন। এছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারও সভায় উপস্থিত ছিলেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব (এফসিএস)।
সভায় সর্বসম্মতভাবে চারটি প্রস্তাব গৃহীত হয়-
১) ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদনসহ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন।
২) ২০২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন।
৩) ২০২৪ সালের জন্য স্ট্যাটুটরি অডিটর নিয়োগ।
৪) ২০২৪ সালের জন্য কমপ্লায়েন্স অডিটর নিয়োগ।
সোনালী লাইফের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, শেয়ারে তাদের বিনিয়োগ বেড়েছে। সর্বশেষ বছর ২০২৩ সালে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ ছিল ১১ কোটি ৮৫ লাখ টাকা এবং আগের বছর ছিল ৭ কোটি ৫৫ লাখ টাকা যা ৫৬.৯৫ শতাংশ বেশি। ২০২৩ সালে তাদের মোট অ্যাসেট ছিল ৯৭৫ কোটি ৫৮ লাখ টাকা যা আগের বছরে ছিল ৭৭৩ কোটি ৩০ লাখ টাকা। গ্রস প্রিমিয়ামও উল্লেখযোগ্য হারে বেড়েছে সোনালী লাইফের। ২০২১ সালে গ্রস প্রিমিয়াম ছিল ৩১৯ কোটি ৭৭ লাখ টাকা, ২০২২ সালে ছিল ৬১৪ কোটি ২৮ লাখ টাকা এবং সর্বশেষ বছরে তা বেড়ে হয়েছে ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা। একইভাবে নেট প্রিমিয়ামও বেড়েছে। ২০২১ সালে নেট প্রিমিয়াম ছিল ৩১৯ কোটি ১৮ লাখ টাকা, ২০২২ সালে ছিল ৬১২ কোটি ৬১ লাখ টাকা এবং সর্বশেষ বছরে তা দাঁড়ায় ৮২৯ কোটি ৯২ লাখ টাকা।
সোনালী লাইফের পেইড আপ ক্যাপিটাল ৪৭ কোটি ৫০ লাখ টাকা ও নেট প্রিমিয়াম ৮২৯ কোটি ৯২ লাখ টাকার অনুকুলে টোটাল অ্যাসেট ৯৭৫ কোটি ৫৮ লাখ টাকা ও ফিক্সড অ্যাসেট ৮১ কোটি ৪২ লাখ টাকা এবং বিনিয়োগ ৩৮৩ কোটি ৭৩ লাখ টাকা। অন্যদিকে চাটার্ড লাইফের পেইড আপ ক্যাপিটাল ৩৭ কোটি ৫০ লাখ টাকা ও নেট প্রিমিয়াম ৮৪ কোটি ৫১ লাখ টাকার অনুকুলে টোটাল অ্যাসেট ১১৪ কোটি ২৮ লাখ টাকা ও ফিক্সড অ্যাসেট ১১ কোটি ৪৯ লাখ টাকা এবং বিনিয়োগ ৮১ কোটি ৫৬ লাখ টাকা।
বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি টেকসই প্রবৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা ও করপোরেট গভর্ন্যান্সের সর্বোচ্চ মান রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, শেয়ারহোল্ডাররা ব্যবসায়িক সাফল্য অর্জনে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার আন্তরিক প্রচেষ্টা, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা এবং বীমা খাতের উন্নয়নে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ০৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com