নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ১৪৪ বার পঠিত
চলতি বছরের আগস্ট মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ।
তবে আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে।
বিবিএসের তথ্য মতে, আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭.৬০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭.৫৬ শতাংশ। যদিও হারের পার্থক্য কম, তবে খাদ্যপণ্যের দাম এখনো বাড়তির দিকেই রয়েছে। গত বছর এ সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১.৩৬ শতাংশ, অর্থাৎ এক বছরে কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাজারে দাম এখনো অনেক বেশি।
এদিকে খাদ্য ছাড়া অন্যান্য পণ্য ও সেবায় (যেমন: ভাড়া, পোশাক, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি) মূল্যস্ফীতি কমে ৮.৯০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৯.৩৮ শতাংশ।
অন্যদিকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। পাশাপাশি ব্যবসায়ীরাও চাপ অনুভব করছেন।
Posted ০৭:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com