|

Advertisement
×

ডিএসইর পিই রেশিও কমেছে এক শতাংশ

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

ডিএসইর পিই রেশিও কমেছে এক শতাংশ

‎দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ১ শতাংশ।‎

শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

‎বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৬১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১২ পয়েন্ট বা ১ শতাংশ।

এর আগের সপ্তাহের (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৬৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১০.৭৩ পয়েন্টে।ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com