|

Advertisement
×

আইডিআরএ’র নামে চাঁদাবাজির জন্য সতর্ক করে প্রজ্ঞাপন

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

আইডিআরএ’র নামে চাঁদাবাজির জন্য সতর্ক করে প্রজ্ঞাপন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের(আইডিআরএ) বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি হচ্ছে। এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য প্রজ্ঞাপন জারী করেছে আইডিআরএ। আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান ন্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সকলকে সতর্ক করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয় , আইডিআরএ’র কর্মকর্তার নামে নানা রকম সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বীমা কোম্পানী, সার্ভে প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যাক্তির নিকট অনৈতিক সুবিধা দাবি করা হচ্ছে।

কর্র্র্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, আইডিআরএ’র কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের সুবিধা দাবি করতে পারে না। এ ধরনের দাবির সাথে কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। এ ধরনের দাবি সম্পূর্ণ অবৈধ, অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের অবৈধ প্রস্তাব পেলে তাতে সাড়া না দিয়ে প্রয়োজনীয় প্রমাণাদিসহ লিখিতভাবে আইডিআরএকে অবহিত করার জন্য সকল বীমা কোম্পানী, সার্ভে প্রতিষ্ঠান ও অংশীজনকে অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনে কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপরেও আশ্বস্ত করে।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com