|

Advertisement
×
আলা আহমদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মেটলাইফ বাংলাদেশ

আমাদের দায়িত্ব বীমা সংক্রান্ত আর্থিক সুরক্ষা নিশ্চিত করা

বুধবার, ০১ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ২৮২ বার পঠিত

আমাদের দায়িত্ব বীমা সংক্রান্ত আর্থিক সুরক্ষা নিশ্চিত করা

ব্যাংক এবং বীমা দুটোই রেগুলেটেড ইন্ডাস্ট্রি। আর সেজন্যই যখন এই দুটি খাত ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে একসাথে কাজ করছে, তাতে লাভবান হচ্ছেন গ্রাহকরা। কারণ ব্যাংক গ্রাহকের প্রয়োজন বুঝেই বীমা পরিকল্পনা বিক্রি করবে এবং বীমা বিক্রির পর বীমা কোম্পানি হিসেবে আমাদের দায়িত্ব হবে গ্রাহকের বীমা সংক্রান্ত আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। ব্যাংকাস্যুরেন্স নিয়ে একটা শঙ্কা ছিল যে এ ক্ষেত্রে এজেন্টদের জন্য কোনো সমস্যা হবে কি না। কিন্তু আমরা দেখেছি, ব্যাংকাস্যুরেন্স চালুর পর এজেন্সি চ্যানেলের ব্যবসা বরং আরও বেড়েছে। আমাদের এজেন্টরা বলছেন, এখন যেহেতু ব্যাংকও বীমার ব্যাপারে কথা বলছে, সেক্ষেত্রে বীমা নিয়ে মানুষের মধ্যে আগ্রহও ও আস্থা বাড়ছে।

আমার মনে হয়, শুধুমাত্র তিনটি ব্যাংকের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স চুক্তির যে নিয়ম রয়েছে, সেটাকে আরও প্রসারিত করার সুযোগ দিলে ব্যাংক এবং বীমা—দুই খাতের পক্ষেই আরও বেশি গ্রাহককে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে বীমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। মানুষ এখন তাদের ছোট ছোট সঞ্চয় থেকেও বীমা করছে। তবে নতুন নতুন চ্যানেল খুঁজতে হবে, যাতে খুব সহজে আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে পারি।

Facebook Comments Box

Posted ০৪:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com