অনলাইন ডেস্ক
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ প্রিন্ট ২০০ বার পঠিত
বীমা খাতে অবৈধ অর্থপ্রবাহ রোধ করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গ্রাহক পরিচিতি যাচাই সঠিকভাবে বাস্তবায়ন করা।
অনেক সময় গ্রাহকরা ভুয়া তথ্য দিয়ে পলিসি গ্রহণ করেন, যা পরবর্তীতে সন্দেহজনক লেনদেনে ব্যবহৃত হয়।
সিইওর মতে, এই জায়গায় ক্যামেলকোদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
তাঁরা যদি প্রতিটি গ্রাহকের প্রোফাইল যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকেন, তাহলে মানি লন্ডারিং রোধে কার্যকর অগ্রগতি হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কোম্পানির অভ্যন্তরে একটি টিম তৈরি করা দরকার, যারা নিয়মিত পর্যবেক্ষণ করবে।
পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কড়াকড়ি তদারকি AML কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
তাঁর মতে, “অবৈধ অর্থপ্রবাহ রোধ করা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং গ্রাহক আস্থা অর্জনের জন্য অপরিহার্য।”
Posted ০৩:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন