বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১৮১ বার পঠিত

ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তোফাজ্জল হোসেন। কোম্পানির অন্যতম পরিচালক কাজী মাহমুদা জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮৪তম বোর্ড সভায় তাদের নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন ব্যাংকিং ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃত ব্যক্তিত্ব এবং স্বনামধন্য শিল্প উদ্যোক্তা। ইতোপূর্বে তিনি এনসিসি ব্যাংক লি. ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লি. এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রতীক সিরামিকের চেয়ারম্যান এবং গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তোফাজ্জল হোসেন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক সদস্য এবং বিজিএমইএ-এর ব্যাংকিং এন্ড ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর দাতা সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য। লেখক, গবেষক ও আলোচক হিসেবে সমধিক পরিচিত জনাব তোফাজ্জল হোসেন গবেষণা প্রতিষ্ঠান “সেন্টার ফর ষ্ট্রাটেজিক এন্ড পীস স্টাডিজ” এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন।

ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান কোম্পাীির অন্যতম উদ্যোক্তা পরিচালক ও গার্মেন্টস এবং অটোমোবাইলসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তিনি তরঙ্গ কমপ্লেক্স, তাজ চিশতী প্রোপাটিজ এবং কানাডিয়ান সুয়েটারের পরিচালক। তিনি ব্যাংক-বীমা সেক্টরের অন্যতম উদ্যোক্তা ও ন্যাশনাল লাইফের অন্যতম উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মরহুম কে এম হাবীব জামানের সহধর্মীনী। কাজী মাহমুদা জামান ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম. এ পাশ করেন। পরবর্তীতে তিনি টি এন্ড টি কলেজ ও সিটি কলেজে অধ্যাপনা করেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌড়া গ্রামের বিশিষ্ট কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন। কাজী মাহমুদা জামান নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি নিজ এলাকা গাজীপুরের কালিগঞ্জের মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করছেন।

Facebook Comments Box
×

Posted ০৮:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com