মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি অপসারণ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ৩৮০ বার পঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি অপসারণ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে এমডি পদ থেকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। আমরা এনওসি দিয়েছি। চলতি বছর এপ্রিল থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন।’

বাংলাদেশ ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিবিআই বিভাগ থেকে একটি তদন্ত করা হয়েছিল। তাতে এমডির নামে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ তার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে একটি হলো আল–আরাফাহ ইসলামী ব্যাংক। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। গত ৩ সেপ্টেম্বর ব্যাংকটির পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook Comments Box

Posted ০৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com