|

Advertisement
×

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত তানজিল চৌধুরী

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৩১৯ বার পঠিত

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত তানজিল চৌধুরী

প্রাইম ব্যাংক চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরীকে পুনর্নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ।

সম্প্রতি ব‌্যাংকের ৫৮৫তম পরিচালনা পর্ষদ সভায় তাকে পুনরায় চেয়ারম‌্যান নির্বাচিত করা হয়। এর আগে ২০২০ সালে প্রথমবার প্রাইম ব‌্যাংকের চেয়ারম্যান পদে তাকে আনা হয়।

বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক বলেছ, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রাইম ব্যাংক।

ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক সুশাসন, জেন্ডার ডাইভারসিটি, স্থায়িত্বশীলতা এবং নেতৃত্বের উৎকর্ষতার জন্য ব্যাংকটি আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও পুরস্কার প্রদানকারী সংস্থার স্বীকৃতি অর্জন করেছে।

এর আগে প্রাইম ব্যাংকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের (ইসিজি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

৪৫ বছরের বেশি সময় ধরে জ্বালানি ও ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন খাতে কার্যক্রম পরিচালনাকারী এ কনগ্লোমারেট দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই)-এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

তানজিল চৌধুরী ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত টানা দুই মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) সাবেক সভাপতি।

তিনি কিংস কলেজ লন্ডন (কেসিএল) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স কনসেন্ট্রেশন) মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৩৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com