|

Advertisement
×
কমিশন বাতিলের প্রক্রিয়া

নন লাইফের এজেন্ট লাইসেন্স স্থগিত করতে প্রস্তাবনা চায় আইডিআরএ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৪০৩ বার পঠিত

নন লাইফের এজেন্ট লাইসেন্স স্থগিত করতে প্রস্তাবনা চায় আইডিআরএ

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করতে এ সংক্রান্ত প্রস্তাবনা চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এরই অংশ হিসেবে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সকল নন-লাইফ বীমা প্রতিষ্ঠানকে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাবনা আইডিআরএ বরাবর জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আইডিআরএর উপ-পরিচালক (নন-লাইফ) মো: সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রস্তাবনা চাওয়া হয়।

আইডিআরএর জারি করা চিঠিতে জানানো হয়-প্রস্তাবনা পাওয়ার পর নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন সম্পূর্ণরূপে বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এ ছাড়া নির্দেশনা জারির পর কোন বীমা কোম্পানি তা লঙ্ঘন করছে কি না তা মনিটরিং করা হবে। জনবল সংকটের কারণে এ মনিটরিং প্রক্রিয়ায় আইডিআরএর পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনকেও দায়িত্ব দেওয়া হয়েছে। বিআইএ এ জন্য একটি ভিজিল্যান্স টিম গঠন করবে, যা বিধিভঙ্গের তথ্য আইডিআরএকে জানাবে।

পরবর্তীতে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বীমা আইন ২০১০ অনুসারে।
সোমবার জারি করা ওই চিঠি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট ও সকল নন-লাইফ বীমাকারী প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

আইডিআরএর চিঠিতে বলা হয়“ প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে গত ২৫/১১/২০২৫ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এবং সকল নন-লাইফ বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাগণের সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়। উক্ত সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়: (১) সকল নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করার জন্য আগামী ০৫/১২/২০২৫ তারিখের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা প্রেরণ করতে হবে। উক্ত প্রস্তাবনার প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হতে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন ০% (শূন্য শতাংশ) এর বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হবে।

(২) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারীর পরবর্তীতে কোন নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক এজেন্ট কমিশনের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন করা হচ্ছে কি না, তা মনিটরিং করা হবে।

(৩) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লোকবলের সংকট থাকায় উল্লিখিত মনিটরিং এর ক্ষেত্রে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন একটি ভিজিলেন্স টিম গঠন করতে হবে। কোন নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তি এজেন্ট কমিশন ০% (শূন্য শতাংশ) বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন করলে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভিজিলেন্স টিম কর্তৃপক্ষকে অবহিত করবে এবং কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তীতে বিষয়টি যাচাইয়ান্তে বীমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
বিষয় :

Posted ০৮:২০ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com