অনলাইন ডেস্ক
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ৪৩৫ বার পঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড (গোল্ড) অর্জন করেছে।
সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফকে এ পুরস্কার প্রদান করা হয়।
লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ১ম হয়ে গোল্ড পদক অর্জন করে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এর হাতে এই পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ফিন্যান্সসিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
Posted ০৮:১৫ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com