শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রার্থী হচ্ছেন জুলাই গণহত্যা মামলার আসামি ফখরুল

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৪৩০ বার পঠিত

প্রার্থী হচ্ছেন জুলাই গণহত্যা মামলার আসামি ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিরাও প্রার্থী হচ্ছেন। এদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের অভিযোগের মধ্যেই এবার দুদক ও আদালতের নজরে পড়েছেন কেউ কেউ। তাদের একজনের বিরুদ্ধে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে হত্যার মামলা।

আর তিনি হচ্ছেন নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য প্রার্থী ও ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত একটি হত্যা মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিতে আলমগীর শেখ নামে একজন নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ একাধিক ব্যক্তির সঙ্গে আসামির তালিকায় মোহাম্মদ ফখরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলাটির নম্বর ৫৮ (৯) / ২০২৫।

ফখরুল ইসলাম ব্যবসায়ী এস আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে তিনি একসময় জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ছিলেন এবং ২০০৯ সালে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের সমর্থনে নির্বাচন করেছিলেন। তার মেয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বর্তমানে এবি পার্টির যুগ্ম সম্পাদক এবং এবি পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Facebook Comments Box

Posted ০৯:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com