রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আস্থা লাইফের বার্ষিক বনভোজন উদযাপন

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

আস্থা লাইফের বার্ষিক বনভোজন উদযাপন

“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক বনভোজন-২০২৬’ শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

ঢাকার উত্তরখানে অবস্থিত গ্রীন ভিউ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে কুয়াশাবেষ্টিত প্রাকৃতিক ও উৎসবমুখর পরিবেশে আস্থা লাইফ পরিবারের কর্মকর্তা-কর্মচারী, দেশব্যাপী আঞ্চলিক অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারী, সেলস ফোর্সগণ এবং তাদের পরিবারবর্গের সক্রিয় অংশগ্রহণে দিনটি উদযাপিত হয়। বনভোজনে আগত আস্থা লাইফ পরিবারের সদস্যবৃন্দদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)।

বনভোজনে সপরিবারে অংশ নিয়ে আস্থা লাইফ পরিবারের সদস্যগণ এক অদম্য মনোবলে উজ্জীবিত হয়ে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার প্রত্যয় ঘোষণা করেন। পাশাপশি সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বিশ্বস্ততার প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মাঘের শীতের চাদর মুড়ি দেয়া আমেজে বিভিন্ন উৎসবের মধ্যে ছিল পারস্পরিক সৌহার্দ বিনিময়, পিঠা-পুলির আয়োজন, আকর্ষণীয় বিনোদন, খেলাধুলা, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।

 

 

 

 

Facebook Comments Box

Posted ০৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com