অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩০৩ বার পঠিত
দেশের জীবন বীমা খাতের ৪ কোম্পানির নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ৪ জনের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২০, জানুয়ারি) এই অনুমোদন দেয়া হয়। এরমধ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী পদে শেখ রাকিবুল করিম, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে মোহাম্মদ সাজ্জাদুল করিম, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে মোহাম্মদ আবু মুসা সিদ্দিকী এবং বায়রা লাইফের মুখ্য নির্বাহী পদে নূর মোহাম্মদ ভূইয়ার নিয়োগ অনুমোদন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এসব নিয়োগ অনুমোদন করা হয়েছে।
Posted ০৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com