Ad
x

‘আইডিআরএ আইনে সংশোধনী বীমা খাত এগিয়ে নিতে সরকারের প্রথম পদক্ষেপ’

সোমবার, ০৪ মে ২০২৬   প্রিন্ট   ২৯৯ বার পঠিত

‘আইডিআরএ আইনে সংশোধনী বীমা খাত এগিয়ে নিতে সরকারের প্রথম পদক্ষেপ’

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দিতে সংশোধনী বিল সংসদে পাস হওয়াকে বীমা খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সরকারের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমা গ্রাহকের দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন :

পপুলার লাইফের সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর

ডেল্টা লাইফের বোর্ড সভা ১১ মে

সংশোধিত আইনের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতেও উল্লেখ করা হয়েছে—বীমা খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ‘অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন’ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে আইনকে সময়োপযোগী করা প্রয়োজন।

অনুষ্ঠানে পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, বীমা খাতের বিভিন্ন চাওয়া-পাওয়ার বিষয় নিয়ে শিগগিরই সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে, বিশেষ করে অর্থমন্ত্রীর দিকনির্দেশনায় বীমা খাত এগিয়ে যাবে। কিছু কারণে এ খাতের গ্রাহকদের মধ্যে হতাশা তৈরি হলেও তা ধীরে ধীরে কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com