শনিবার ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বোনাস ডিভিডেন্ড নিয়ে বিভ্রান্তি কাটাল উত্তরা ব্যাংকের, বিএসইসির অনুমোদন লাগবে না

বুধবার, ০৬ মে ২০২৬   প্রিন্ট   ৫৩ বার পঠিত

বোনাস ডিভিডেন্ড নিয়ে বিভ্রান্তি কাটাল উত্তরা ব্যাংকের, বিএসইসির অনুমোদন লাগবে না

বোনাস ডিভিডেন্ড ঘোষণা ঘিরে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছে উত্তরা ব্যাংক পিএলসি। পূর্বে দেওয়া তথ্য সংশোধন করে ব্যাংকটি জানিয়েছে, বোনাস লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কোনো অতিরিক্ত অনুমোদন প্রয়োজন নেই।

বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

এর আগে ৩০ এপ্রিল প্রকাশিত এক তথ্যে ব্যাংকটি জানিয়েছিল, বোনাস ডিভিডেন্ড ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগতে পারে। তবে সর্বশেষ ব্যাখ্যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই তথ্যটি সঠিক নয় এবং তা উপেক্ষা করার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানানো হয়েছে।

ডিএসইর মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৯ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভায় আসিফ রহমান-কে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার কাছে ব্যাংকের ২.৪২ শতাংশ শেয়ার রয়েছে। এর ফলে পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ারধারণের হার বেড়ে ৩০.৫৩ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, ন্যূনতম শেয়ারধারণের এই শর্ত পূরণ হওয়ায় ২০২৫ অর্থবছরের জন্য বোনাস ডিভিডেন্ড সুপারিশ করা হয়েছে এবং এতে কোনো নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন নেই।
এর আগে প্রায় ৯ মাস ধরে আসিফ রহমানের পরিচালক পদটি শূন্য থাকায় পর্ষদের সম্মিলিত শেয়ারধারণ ৩০ শতাংশের নিচে নেমে গিয়েছিল। তবে তাকে পুনরায় বোর্ডে যুক্ত করার পর সেই ঘাটতি পূরণ হয়েছে, যা লভ্যাংশ ঘোষণার পথ সহজ করেছে।

এছাড়া ব্যাংকটি জানিয়েছে, তার ব্যক্তিগত ২.৪২ শতাংশ শেয়ার এখনো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর ব্লক মডিউলে রয়েছে।
বর্তমানে শেয়ারধারণের শর্ত পূরণ হওয়ায় ২০২৫ সালের বোনাস ডিভিডেন্ড ঘোষণায় আর কোনো আইনি বাধা নেই। এ কারণে আগের বিভ্রান্তিকর তথ্যটি আমলে না নিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যাংকটি।

বাজার সংশ্লিষ্টদের মতে, এই স্পষ্ট ব্যাখ্যা বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই দূর করবে।
উল্লেখ্য, উত্তরা ব্যাংক পিএলসি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির এ ব্যাংকটির পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২টি।

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com