সোমবার ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার সভাপতির সৌজন্য সাক্ষাৎ

অভ্যন্তরীণ নৌপথের অবকাঠামো উন্নয়নের আহ্বান ডিসিসিআই সভাপতির

সোমবার, ১১ মে ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

অভ্যন্তরীণ নৌপথের অবকাঠামো উন্নয়নের আহ্বান ডিসিসিআই সভাপতির

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপির সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ ১১ মে ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ঐতিহাসিকভাবে শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলেও নদীর নাব্যতা সংকট, পলি জমা এবং অবৈধ দখলের কারণে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে নদীতীর পুনরুদ্ধার, পরিকল্পিত ড্রেজিং এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন, যাতে ব্যবসায়ীরা কম খরচে আরও কার্যকর লজিস্টিক সুবিধা ব্যবহার করতে পারেন।

তিনি আরও বলেন, সরকারের আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের পরিকল্পনা বাস্তবায়িত হলে নৌ-চলাচল বৃদ্ধি পাবে, ব্যবসায়িক ব্যয় কমবে এবং একই সঙ্গে সেচ, কৃষি উৎপাদনশীলতা ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রাজধানীর চারপাশের নৌপথের কৌশলগত ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে সংযুক্ত করে ঢাকার চারপাশে প্রায় ১১২ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথ গড়ে তোলা গেলে তা রাজধানীর যানজট নিরসনে কার্যকর বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এ লক্ষ্যে খাল খনন ও লজিস্টিক সহায়তায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বেসরকারিখাতকে সম্পৃক্ত করার প্রস্তাবও দেন তিনি।

জবাবে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের অভ্যন্তরীণ নৌপথকে আরও কার্যকর ও সাশ্রয়ী পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর এবং ইতোমধ্যে এ লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে বেসরকারিখাতের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনবে।

এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:০৪ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com