সোমবার ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

সোমবার, ১১ মে ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভা মঙ্গলবার (১১ মে ২০২৬) দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, আগামী ২৫ আগস্ট ২০২৬ সকাল ১০টায় ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার ভেন্যু নির্ধারণ করা হয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন ২০২৬। ওই তারিখে সিডিবিএল রেকর্ডে যেসব শেয়ারহোল্ডারের নাম থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন এবং এজিএমে অংশ নিতে পারবেন। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৭ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৩ পয়সা, যা ২০২৪ সালে ছিল ১৮ টাকা ৩৪ পয়সা। এছাড়া শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ১ টাকা ১৮ পয়সা, যা আগের বছর ছিল ৭৬ পয়সা।

Facebook Comments Box

Posted ০৭:২৯ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com