নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১১ মে ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির ১৫৪তম বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information) অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.৬৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৯০ টাকা। ফলে ইপিএসে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ১৯.৯১ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৯.২৩ টাকা।অন্যদিকে, শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে হয়েছে ০.৪২ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১.১৮ টাকা।
Posted ০৭:৩১ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com