সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নোয়াখালীতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোমবার, ১৮ মে ২০২৬   প্রিন্ট   ৮৮ বার পঠিত

নোয়াখালীতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নোয়াখালী অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ) নোয়াখালী মাইজদীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবনের হল রুমে এ বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের মহা-ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ আহসানুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, আল আমিন বীমা প্রকল্পের

নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ও আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বল প্রমুখ।
বার্ষিক সম্মেলন শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box

Posted ০৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com