অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে নগরের ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা ব্যবস্থা ও গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ করা প্রয়োজন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিজ্ঞাপনবিক্ষোভকারীরা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ব্যাংকের স্বার্থ এবং আমানতকারীদের প্রত্যাশার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডবলমুরিং থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।
Posted ০৩:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com