সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইডিআরএ’র চেয়ারম্যান পদে আলোচনায় মীর নাদিয়া নিভিন

সোমবার, ০৮ জুন ২০২৬   প্রিন্ট   ৮৯ বার পঠিত

আইডিআরএ’র চেয়ারম্যান পদে আলোচনায় মীর নাদিয়া নিভিন

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বীমা খাতে আলোচনা চলছে। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে নির্বাচন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন-এর নাম। তিনি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আইডিআরএ’র চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং বর্তমানে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চলতি বছরের মার্চে আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে ড. এম আসলাম আলম পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর থেকেই বীমা খাতে নতুন চেয়ারম্যান নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে গত মে মাসে চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দিয়ে সংশোধিত আইনের গেজেট প্রকাশ করে সরকার।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মীর নাদিয়া নিভিন দীর্ঘ ১৭ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সুশাসন ও নির্বাচন বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করেছেন।
নিজের পেশাগত যাত্রা সম্পর্কে তিনি জানিয়েছেন, তার জন্ম কুয়েতে এবং সেখানেই ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু হয়। পরে তিনি পরিবারসহ বাংলাদেশে ফিরে আসেন। উচ্চশিক্ষায় তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন এবং ২০০৪-২০০৬ সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
২০০৭ সালে তিনি ইউএনডিপিতে যোগ দেন এবং ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন, সংসদ ও বিচার খাতের সংস্কার কার্যক্রমে যুক্ত হন।

জার্মানি, নিউইয়র্ক, আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া ও মিয়ানমারসহ বিভিন্ন দেশে ইউএনডিপির হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় হার্ভার্ড কেনেডি স্কুল থেকে লোকপ্রশাসন বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box

Posted ০৮:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com