বিজ্ঞপ্তি
সোমবার, ২২ জুন ২০২৬ প্রিন্ট ৮৮ বার পঠিত
সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৮তম সভা আজ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
এছাড়াও সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আস্থা লাইফের আধুনিক ও গুণগত মার্কেটিং, আকর্ষণীয় ও উদ্ভাবনমূলক বীমা পরিকল্প প্রণয়ন, ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, গবেষণা ও উন্নয়ন, স্বচ্ছ যাচাই প্রক্রিয়া অনুসরণ, টেকসই কর্মপন্থা প্রণয়ন, দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালকগণ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আস্থা লাইফের ব্যবসায়িক যাত্রা খুব বেশি দিনের না হলেও স্বল্প সময়ে মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে যাওয়ায় শুভেচ্ছস্বরুপ কেক কাটা হয় এবং কোম্পানীর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি আস্থ লাইফের সুদূরপ্রসারী অগ্রযাত্রার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
Posted ০৫:১৪ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com