নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১০২তম সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে জানা যায়, মোট ৩ কোটি ৭৫ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ২ কোটি ২৫ লাখ শেয়ার (৬০ শতাংশ) লভ্যাংশের আওতার বাইরে থাকবে। ফলে সাধারণ শেয়ারহোল্ডাররাই ঘোষিত নগদ লভ্যাংশের সুবিধা পাবেন। সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি ১১ পয়সা লোকসান হয়েছিল। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ৩২ পয়সা। তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২ টাকা ১৬ পয়সা থেকে কমে ১ টাকা ৬৮ পয়সায় নেমে এসেছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট সকাল ১০টায় রাজধানীর গুলশান-১ এর শুটিং ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই। বিশ্লেষকদের মতে, আগের বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরে আসা এবং সম্পদমূল্য বৃদ্ধির ফলে চার্টার্ড লাইফের আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
Posted ১১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com