সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অগ্রণী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণায় বিনিয়োগকারীদের অসন্তোষ

সোমবার, ১৫ মার্চ ২০২১   প্রিন্ট   ১১২৭ বার পঠিত

অগ্রণী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণায় বিনিয়োগকারীদের অসন্তোষ

মুনাফার ৭০ শতাংশ রেখে দিয়ে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। এতে বিনিয়োগকারীরা অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলছে গত বছর কোম্পাানিটি ভালো মুনাফা করলেও তা থেকে সন্তোষজন লভ্যাংশ দেয়নি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ দিয়েছিল। ২০২০ সালের ব্যবসায় ব্যবসায় আগের বছরের তুলনায় নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ। অথচ কোম্পানিটি সে তুলনায় লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ বিনিয়োগকারীদেরকে ঠকানো হয়েছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। রোববার (১৪ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, সর্বশেষ বছরে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার ৮৫৯ টাকা ২০ পয়সা। শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ২৬ পয়সা। বর্তমান মুনাফার তুলনায় লভ্যাংশ সন্তোষজন নয় বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কোম্পানিটি মোট মুনাফা থেকে লভ্যাংশ হিসেবে দেয়া হয়েছে এক কোটি ৫১ লাখ ২২ হাজার ৩৪৩ টাকা বা ২৯.০৬ শতাংশ। কোম্পানিটি নিজের কাছে রেখে দিয়েছে লভ্যাংশের ৩ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৫১৬ টাকা ৯২ পয়সা বা ৭০.৯০ শতাংশ। অবশিষ্ট টাকা কোম্পানি রেখে দিয়েছে।
কোম্পানিটি বোনাস হিসাসে ৫ শতাংশ শেয়ার দিয়েছে। এতে কোম্পানিটির শেয়ার সংখ্যা বাড়বে ১৫ লাখ ১২ হাজার২৩৪.৩‬টি এতে মূলধন বাড়বে ১ কোটি ৫১ কোটি ২২ হাজার ৩৪৩ টাকা। অর্থাৎ কোম্পানিটির মূলধন বেড়ে দাঁড়াবে ৩১ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৩৪৩ টাকা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ১১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ এপ্রিল সকাল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ৩০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ২২ কোটি ৩৪ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ২ লাখ ৪৪ হাজার ৬৮৬টি শেয়ারের মধ্যে ৩০.৭২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
উল্লেখ্য, আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও এবার অর্ধেক বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অগ্রণী ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.২৬ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকার নিট মুনাফা হয়। যার পরিমাণ ২০২০ সালের ব্যবসায় বেড়ে হয়েছে শেয়ারপ্রতি ১.৭২ টাকা। এ হিসেবে নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ।

Facebook Comments Box

Posted ১২:১১ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com