Ad
x

অনুদানের ‘মুখোশ’ ছবিতে পরীমনি

শনিবার, ১৮ জুলাই ২০২০   প্রিন্ট   ৫২৫ বার পঠিত

অনুদানের ‘মুখোশ’ ছবিতে পরীমনি

‘মুখোশ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার নির্মাতা ইফতেখার শুভ। এ ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

শুভ জানান, তার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘মুখোশ’। ২০১৯-২০ অর্থ বছরে তিনি ‘লেখক’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। তবে ‘লেখক’ নাম পরিবর্তন করে ‘মুখোশ’ রেখে তিনি এই সিনেমার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘করোনার এই দুঃসময় শেষ হলে নভেম্বর বা ডিসেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু করবো। সেই পরিকল্পনাই করেছি। সম্প্রতি নায়িকা হিসেবে পরীমনিকে চূড়ান্ত করা হয়েছে। বাকি শিল্পীদের নামও কিছুদিনের ভেতর চুড়ান্ত করা হবে।’

সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, ‘নির্মাতা ইফতেখার শুভর কাছ থেকে ছবির গল্প শুনে দারুণ ভালো লেগেছে। তাই একবাক্যে রাজি হয়েছি কাজটি করতে। সরকারি অনুদানের ছবি এটি। আশা করি ভালো কিছুই হবে।’

‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ।

Facebook Comments Box

Posted ১২:১১ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com