Ad
x

অ্যাডভেন্ট ফার্মার ১১ নতুন পণ্যের অনুমোদন

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৪৭০ বার পঠিত

অ্যাডভেন্ট ফার্মার ১১ নতুন পণ্যের অনুমোদন

পুঁজিবাজারে ওষুধ-রসায়ন খাতের প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড ১১টি নতুন পণ্যের অনুমোদন পেয়েছে। কোম্পানিটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রাশন অধিদপ্তর থেকে নতুন পণ্যের অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন পণ্যেগুলোর মধ্যে রয়েছে ৬টি ইনজেকটেবল থ্রেপেটিক ক্লাস, ৪টি লিকুইড আইটেম এবং একটি বলস আইটেম।

প্রসঙ্গত, অ্যাডভেন্ট ফার্মার দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৯) শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫৭ পয়সা।

ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৭ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সা ।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Facebook Comments Box

Posted ০১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com