নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৪১৪ বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তেও মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ হবে বলে জানিয়েছেন সংস্থাটির সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। বীমা কোম্পানিগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকো’স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (আইসিসিএবি) যৌথভাবে এই আয়োজন করে। মো. ফজলুল হক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আইডিআরএতেও ক্যামেলকো ডিপার্টমেন্ট হবে। এজন্য বিএফআইইউ’র কাছ থেকে প্রয়োজনীয় নলেজ নেয়া হবে। ”
তিনি বলেন, বীমার বড় পুঁজি বিশ্বাস এবং আস্থা। অথচ এটি খাদের কিনারে পৌঁছে গেছে।
ফজলুল হক বলেন, আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে মানিলন্ডারিং প্রতিরোধ করতে হবে। আমরা মানিলন্ডারিং প্রতিরোধে প্রতিজ্ঞা করব। এক্ষেত্রে বীমা খাত সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
Posted ০৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন