|

Advertisement
×

আইডিআরএ চেয়ারম্যান পদে যোগ দিলেন আসলাম আলম

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৪১১ বার পঠিত

আইডিআরএ চেয়ারম্যান পদে যোগ দিলেন আসলাম আলম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইডিআরএ’র সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছর আইডিআরএ চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (৯ সেপ্টেম্বর) তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন। সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com